Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 15 July, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়া শহরে টানা বর্ষণের প্রভাবে নগরবাসীর জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
শহরের বেশিরভাগ সড়ক জলমগ্ন, দোকানপাট প্লাবিত এবং বাড়িঘরে পানি ঢুকে জনদুর্ভোগ বেড়েই চলছে। বছরজুড়ে ড্রেন সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে পৌর প্রশাসনের দীর্ঘ দিনের অবহেলা—এ দুর্ভোগের মুখ্য কারণ হিসেবে চিহ্নিত করছেন সাধারণ মানুষ।

শহরের গুরুত্বপূর্ণ এলাকা বড়বাজার, মজমপুর গেট, লালন রোড, চৌড়হাস মোড়সহ অধিকাংশ সড়কে ড্রেন কার্যক্রম বছরের পর বছর অযত্ন-অবহেলায় রয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত হলে ড্রেনগুলো পানির চাপ নিতে পারে না; মুখগুলোতে জমে থাকা আবর্জনা পানি নিষ্কাশনের পথে বাধা সৃষ্টি করে। সকাল থেকে নাগরিকরা কোমরসমান পানি ডিঙিয়ে অফিস, স্কুলে যেতে বাধ্য হচ্ছেন। ব্যবসাবাণিজ্য, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান—সবক্ষেত্রেই তৈরি হয়েছে চরম অচলাবস্থা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিরবচ্ছিন্ন দুর্ভোগের পেছনে পৌরসভা ও প্রশাসকের অস্পষ্ট ভূমিকা এবং মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ না থাকার বিষয়টি উল্লেখযোগ্য। বারবার আশ্বাস দিলেও বাস্তবায়নে দেখা যায়নি কোনো দৃশ্যমান অগ্রগতি। বছরের পর বছর একই সমস্যা থেকে গেলেও বৃহত্তর কোনো পরিকল্পনা হাতে নেওয়া হয়নি। সাধারণ জনগণের অভিযোগ, প্রশাসক মিজানুর রহমান মাঠে নেই, পরিস্থিতি সরেজমিনে দেখার কিংবা সমস্যা নিরসনের জন্য জনতার পাশে দাঁড়ানোর ইচ্ছাও তার মধ্যে নেই। সমস্যা সৃষ্টির আগে যে প্রশাসন ব্যবস্থা নিতে পারে নাই। পৌরসভা চালানোর মত দুরদর্শিতা তাদের আছে বলে জনগণ মনে করছে না। পৌরসভা থেকে একটা ফাইল স্বাক্ষর করতে কাজ ফেলে রেখে কালেক্টরেটে দৌড়াদৌড়ি করতে হয়। সেখানে গিয়েও সিরিয়াল জটে পুরো দিন নষ্ট হচ্ছে। ক্ষতি হচ্ছে শ্রম ঘণ্টার। পৌর জনগণের সেবার জন‍্য সার্বক্ষণিক দায়িত্ব পালনের দাবী জানিয়েছে। তানাহলে দূর্ভোগ বাড়বে, এক সময় ক্ষিপ্ত জনগণ কালেক্টরেট ঘেরাও করে সব ধরনের কাজকর্ম বন্ধ করে দিতে পারে। জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে।

নগরীর ব্যবসায়ীরা ড্রেন সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলছেন—সমস্যার শুরু থেকে শেষ পর্যন্ত রেখে হয়েছে শুধু অজুহাত আর আশ্বাস, বাস্তবে কোনো কাজ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে নাগরিকরা পৌর প্রশাসনের পরিবর্তন ও জবাবদিহিতার দাবি তুলতে বাধ্য হবেন।

উল্লেখ্য, পরিস্থিতির উন্নতিকল্পে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বা প্রশাসকের কাছ থেকে প্রতিশ্রুতি ছাড়া কোনো নির্দিষ্ট কার্যক্রম কিংবা পরিকল্পনার তথ্য পাওয়া যায়নি। এই ক্রমাগত অবহেলা ও প্রশাসনিক ব্যর্থতা—নগরবাসীর ক্ষোভ ও হতাশা বাড়িয়ে তুলছে এবং আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করছেন নগর বিশেষজ্ঞরা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হেলপারের হাতে মারধরের শিকার ইবি ছাত্রী, বাস আটক

Next Post

বেশি নগর গ্রামের কাঁচা রাস্তা বেহাল দশা, পাকা রাস্তার দাবি

Related Posts

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
জাতীয় খবর

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
জাতীয় খবর

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০
প্রধান খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

Next Post
বেশি নগর গ্রামের কাঁচা রাস্তা বেহাল দশা, পাকা রাস্তার দাবি

বেশি নগর গ্রামের কাঁচা রাস্তা বেহাল দশা, পাকা রাস্তার দাবি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist