Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুমারখালীতে জামাতের বিরুদ্ধে চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 17 July, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কুমারখালীতে জামাতের বিরুদ্ধে চাঁদা না পেয়ে হামলার অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এনামুল হক কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে দাবিকৃত চাঁদা না পেয়ে বাস টার্মিনালে বৈধ টোল ইজারাদারের উপর হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখমের অভিযোগ উঠেছে উপজেলা জামায়াতে ইসলামী’র নেতাকর্মীদের বিরুদ্ধে।

লিখিত অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেন কুমারখালী থানার ওসি। অভিযুক্ত উপজেলা জামায়াতের নায়েবে আমীর এর দাবি এখতিয়ার বহির্ভুত এলাকায় অবৈধ টোল আদায়ের প্রতিবাদ করায় ইজারাদারের লোকজনের হামলা ও মারধরের শিক্ষার হয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুল্লে এই হতাহতের ঘটনা ঘটে।
বুধবার বিকেলে কুমারখালী বাস টার্মিনালে হামলার শিকার হন টার্মিনাল টোল ইজারাদার উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে ব্যবসায়ী রাকিব হোসেন। এসময় ধারালো চাপাতির আঘাতে মাথার উপরিউস্থ সিংহভাগ প্রায় দ্বি-খন্ডিত হওয়ার উপক্রম গুরুতর রক্তাক্ত জখমে আহত টোল ইজারাদার রাকিব হোসেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন। রাকিব হোসেনের অভিযোগ,‘কুমারখালী পৌর প্রশাসকের দপ্তর হতে প্রতিযোগিতাপূর্ন দরপত্রের মাধ্যমে সাড়ে ১৬লাখ টাকার রাজস্ব দিয়ে চলতি বছরে আমি পৌর বাস টার্মিনাল ও পৌর পাকিং (অটো সিএনজি ষ্ট্যান্ড ও লোড আনলোড) টোল ইজারা অনুমোদন লাভ করি’। শুরু থেকেই উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেন ওই ইজারা নিজের দলের লোকজনের হাতে তুলে দেয়ার দাবি করেন। আমি তাতে রাজি না হওয়ায় প্রতিমাসে ২লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। অন্যথায় আমাকে এবং আমার লোকজনদের টোল আদায় করতে দেয়া হবেনা এমন হুমকি দিচ্ছিলো। গতকাল তাদের দাবিকৃত টাকা কেনো দিচ্ছিনা এসব বলে চাপ সৃষ্টি করে আমি এবং আমার লোকজন তাদের দাবি মেনে না নেয়ায় পূর্ব পরিকল্পিত ভাবে জামাত নেতা আফজাল দাঁড়িয়ে থেকে হুকুম দিয়ে ১৫/২০জনের সন্ত্রাসী বাহিনী আমার উপর অতর্কিত হামলা করে। তারা ধারালো অস্ত্রের আঘাতে আমাকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি কোপাতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ি এবং আমি কুমারখালী থানায় ফোন করে সাহায্য চায়’।
ঘটনাস্থলে হামলার প্রত্যক্ষদর্শী গ্যারেজ শ্রমিক রবিউল ইসলাম বলেন, ‘বুধবার বিকেলে জামাত নেতার ছেলে শুভন মটর সাইকেলে টার্মিনালে এসে এক অটো থেকে টোল আদায়ে বাধা দেয়, এসময় তাদের সাথে বাক বিতন্ডা হয়। একপর্যায়ে শুভনকে টোল আদায়কারীরা মারধর করে। এই ঘটনার কিছুক্ষন পর জামাতের আমীর আফজাল হোসেন তার লোকজন সহ টোল আদাকারীদের রশিদ বই ছিনিয়ে নিয়ে মারধর শুরু করে দেয়’।
হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেন মুঠোফোনে আলাপকালে বলেন, ‘টোল আদায়ের নির্ধারিত এলাকার বাইরে গিয়ে এখতিয়ার বহির্ভুত এলাকায় অবৈধ ভাবে চাদাবাজী করার প্রতিবাদ করতে গেলে ওরা আমার ছেলে শুভন’কে মারধর করে। এই অবৈধ চাঁদার বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে পূর্ব থেকেই ক্ষোভ বিরাজ করছিলো, গতকাল ইজারাদারের লোকজন হামলা করায় এলাকাবাসী তাদের প্রতিরোধ করতে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এর সাথে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কোন যোগসূত্র নেই। ওরা রাজনৈতিক ভাবে আমাকে হেয় করতে এসব অপপ্রচার চালাচ্ছেন’।
২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০নং শৈল্য চিকিৎসা বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: সাকিব বলেন, ‘বুধবার সন্ধায় মারধরের শিকার ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখমের শিকার ভর্তি হওয়া রাকিব নামের রোগীকে ওটি করে প্রায় ৭ ইঞ্চি দৈর্ঘের ক্ষতস্থানে সেলাইসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ওই রোগীর কিছু পরিক্ষা নিরীক্ষাসহ আনুষঙ্গিক রিপোর্ট পর্যবেক্ষন চলছে। এমুহুর্তে রোগীর অবস্থা স্থিতিশীল আছে। তবে যে কোন সময় জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকায় তাকে নিবির পর্যবেক্ষনে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ বলেন, ‘টার্মিনালে টোল ইজাদার রাকিবের উপর হামলার ঘটনায় আক্রান্ত চিকিৎসাধীন রাকিবের বোন রোমানা আক্তার নিশি বাদি হয়ে উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেনের নামসহ ৯ জনের নামোল্লেখ ও অজ্ঞাত ৫/৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটির তদন্ত শুরু করেছে পুলিশ। হামলা ও মারধরে যারাই জড়িত থাক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুমারখালীতে মাদক ও চাঁদাবাজ নির্মুলে সমাবেশ

Next Post

ভেড়ামারায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
ভেড়ামারায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি

ভেড়ামারায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist