হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সালামকে বিজিবি কর্তৃক মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের অভিযোগ এনে প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২১ জুলাই সোমবার বেলা সাড়ে ১১ টায় রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহাম্মদপুর চর এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ঐ ওয়ার্ডের সহস্রাধিক নারী-পুরুষ ও ইউপি সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ইউপি সদস্য আব্দুস সালামের স্বজন,এলাকাবাসী, ইউপি সদস্য,স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।বক্তারা বলেন, আব্দুস সালাম রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জনপ্রিয় একজন ইউপি সদস্য।একটি পক্ষ তাকে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ভুল তথ্য দিয়ে মাদক ও অস্ত্র মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠিয়েছে।বক্তারা এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে মামলা থেকে আব্দুস সালাম মেম্বারকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান।এসময় সালামের সহধর্মিনী রুবিয়া খাতুন বলেন,গত ১২ জুলাই আমার স্বামী সালাম মেম্বার রাত পৌনে ১০টার দিকে মহাম্মদপুর তার এলাকার একটি দোকানে বসে ছিল।এমন সময় মুন্সিগঞ্জ আশ্রায়ন বিওপির নায়েক সুবেদার তাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভারতীয় মহিষ সহ একব্যক্তি আটকের বিষয়ে আলাপ আছে বলে চাইডুবা গ্রামের রজিমুদ্দির দোকানের সামনে ডেকে নেই। ঐ রাতে আমরা তার খোঁজ খবর নেওয়ার অনেক চেষ্টা করি কিন্তু ব্যর্থ হয়।পরবর্তীতে জানতে পারি দৌলতপুর থানায় সালাম মেম্বার অস্ত্র ও মাদক সহ আটক আছে।পরে তাকে অস্ত্র ও মাদক আইনের মামলায় কারাগারে পাঠানো হয়।
প্রিন্ট করুন








Discussion about this post