বিশেষ প্রতিনিধি: মসজিদের জমি দখল, আর্থিক সুবিধা ছাড়া ভুমি সেবা না দেয়া, সরকারি জমি জ্বালিয়াতির মাধ্যমে ক্রয় বিক্রয় করার অভিযোগ উঠেছে জাল শিক্ষাগত সনদে সরকারি চাকরি করা কুষ্টিয়ার মিরপুর উপজেলার পৌর ভুমি অফিসের অফিস সহায়ক আবদুল্লাহ বিরুদ্ধে।
এ নিয়ে জেলা ও উপজেলা প্রশাসন দিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস।
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত আফিল উদ্দিনের ৬ সন্তানে মধ্যে বড় ছেলে আবদুল্লাহ শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য অনুযায়ী ১৯৬৯ সালে জন্মগ্রহণ করে এবং সে বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ১৯৮৮ সালে তৃতীয় বিভাগে উত্তীর্ণ হন। পরে জাতীয় পরিচয়পত্রে বয়স লুকিয়ে ও শিক্ষাগত যোগ্যতার সনদের তথ্য গোপন রেখে জন্ম তারিখ ২৪শে আগষ্ট ১৯৮৩ করেন। জাতীয় পরিচয় পত্রে মিথ্যা জন্ম সাল কাজে লাগিয়ে আব্দুল্লাহ ৪৩ বছর বয়সে ২৭শে সেপ্টেম্বর ২০১২ সালে কুষ্টিয়া জেলা প্রশাসনের রাজস্ব শাখার অধীনে মিরপুর পৌর ভূমি অফিসে যোগদান করেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে অবৈধ ও প্রতারনার মাধ্যমে মাত্র এক যুগের কর্ম জীবনে গড়েছেন সম্পদের পাহাড়।
ভূমি অফিসের অফিস সহায়ক আবদুল্লাহ এর বিরুদ্ধে জাল সনদে চাকরি প্রসঙ্গে শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক কালবেলাকে জানান, ভর্তির রেজিস্টার অনুযায়ী আব্দুল্লাহ পিতার নাম আফিল উদ্দিন গ্রাম শ্যামপুর ১৯৮১ সালে বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। এই বিদ্যালয় থেকে থার্ড ডিভিশনে এসএসসি পাস করে ১৯৮৮সালে । বিদ্যালয়ের রেজিস্টার অনুযায়ী তার জন্মতারিখ ১৯৬৯। সে যদি ১৯৯৫ সালে ৭ম শ্রেনীর সনদ ব্যবহার করে তা অবশ্যই অবৈধ হিসাবে গন্য হবে।
অবৈধভাবে আবদুল্লাহ জাতীয় পরিচয় পত্রের জন্ম তারিখ ১৯৮৩ সাল ব্যবহার করা প্রসঙ্গে শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরো বলেন, এ ধরনের কাজ করে সে রাষ্ট্রের সাথে প্রতারণা করেছে । এটা গুরুতর অন্যায়। কিভাবে সে এখনো সরকারি চাকরি করছে এটা আমার বোধগম্য নয়। এটা অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের উচিত এধরণের বিষয়গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্তা নেয়া।
এই অফিস সহায়কের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ শ্যামপুর পূর্বপাড়া জামে মসজিদের পাঁচ শতাংশ জমি প্রায় ১০বছর জোর জবরদখলে রাখার করে রেখেছে সে। আবদুল্লাহ এর বড় বোন আমেনা তার ভয়ে ছোট বোন আসমাউল হুসনার মাধ্যমে জমিটি মসজিদের নামের ২০১৬ সালে রেজিস্ট্রি করে দিলেও এখন অব্দি জমিটি আব্দুল্লাহ দখল করে রাখায় জমিটি বুঝে পায়নি শ্যামপুর পূর্বপাড়া জামে মসজিদ।
শ্যামপুর গ্রামের বাসিন্দা আব্দুল আলিম বলেন, প্রকৃতপক্ষে আব্দুল্লাহ জালিয়াতি লোক। উনি আওয়ামী লীগ করতো। সে সময় তাকে দেখে গ্রামবাসী ভয় পেত। গ্রামে তার বিরুদ্ধে কেউ কথা বলতে যেত না। মসজিদের এই পাশের জমিটি উনার বোনের ছিল। তিনি মসজিদকে জমিটি দান করে যায়। বোন দান করলেও সে জমিটি দখল করে রেখেছে। শুধু মসজিদের জমি দখলেই নয় আমরা শুনেছি পোড়াদহ মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নে সরকারি জমি জাল কাগজপত্র করে দখল নিয়েছে সে। সে অন্য কিছু না বুঝলেও জাল জিনিসটা সে খুব ভালো বোঝে।
শ্যামপুর পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি ফজলুর রহমান কালবেলাকে বলেন, আমার এক চাচাতো ভাইয়ের কাছ থেকে জমিটি কিনেছিল আবদুল্লাহ’র বোন আমেনা। মসজিদকে জমিটি দান করতে চাইলে আব্দুল্লার ভয়ে প্রথমে মৌখিকভাবে দান করলেও পরবর্তীতে আমেনা তার ছোট বোনের মাধ্যমে জমিটি মসজিদকে দান করে। জমিটির ১৬সালের রেজিস্ট্রি করে দিলেও এখনো অব্দি আব্দুল্লাহ দখলে রেখেছে।
এসময় তিনি আরো বলেন,ধর্মপ্রান মুসল্লী কি গন্ডগোল করে জমি দখল করতে যাবে। তার তো একটা বিবেক থাকা উচিত। এটা তো তার ওয়ারিশ সূত্রের জমিও না অন্য মানুষের কাছ থেকে কেনা জমি। গ্রামে ব্যক্তি মানুষ হিসেবে আবদুল্লাহ সকলের কাছে ঘৃণার পাত্র। এ ধরনের চিটারি বাটপারি করা আব্দুল্লাহর স্বভাব। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত সময়ের মধ্যে আব্দুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে মসজিদের প্রাপ্য জমিটুকু ফিরিয়ে দেয় সে।
জাল সনদে চাকরি , মসজিদের জমি দখল করে রাখার পাশাপাশি নিজ আত্মীয় স্বজনরাও রক্ষা পাইনি এই আব্দুল্লাহ থেকে। আপন ছোটমামা ওবাইদুল হকের নগদ অর্থ আত্মসাৎ করা, আপন ছোট ভাই মোহাম্মদ আলী বাবুর ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি না দিয়ে জবরদখল করে রাখার অভিযোগও রয়েছে এই ভূমি অফিসের অফিস সহায়কের বিরুদ্ধে।
তার আপন ভাই মোহাম্মদ আলী বাবু জানান,আপন ভাই হলে কি হবে আমার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি এখনো দখল করে রেখেছে এই আব্দুল্লাহ। মসজিদের যে জমি দখল করে রেখেছে সেখানে আমারও সমপরিমান জমি রয়েছে সেটাও দখল করে রেখেছে সে। এ ধরনের ভাইয়ের পরিচয় দিতে আমার লজ্জা করে। প্রকৃতপক্ষে সে একজন জালিয়াতি। ১০ বছর আগে বোন মসজিদের নামে রেজিস্টি করে দেয়। যে জমি ১০বছর আগে রেজিস্টি করা জমি আবার সে দখল রাখার জন্য জালিয়াতি করে বোনের কাছ থেকে রেজিস্ট্রি করে।
জাল সনদে চাকরির বিষয় তিনি আরো বলেন, ১৯৮৮সালে শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেও ১৯৯৫সালে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে অবৈধ উপায়ে ৭ম শ্রেণীর শিক্ষা সনদ বের বহাল তবিয়তে সরকারি চাকরি করে যাচ্ছে সে। বিষয়গুলো জানার পরও প্রশাসন যে কি কারণে ব্যবস্থা নিচ্ছে না, নাকি প্রশাসনেই আব্দুল্লাহকে দেখে ভয় পাই তা আমার বোধগম্য হয় না। কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নে সরকারি জমি আব্দুল্লাহসহ তার নিয়ন্ত্রণাধীন ভূমিদস্যু চক্র জাল জালিয়াতির মাধ্যমে সরকারি জমি নিজেদের নামে করে বিক্রিও করে দিয়েছে বলে আমি জানতে পেরেছি।
সরেজমিনে মিরপুর পৌর ভূমি অফিসে গেলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) গোলাম কিবরিয়া সাংবাদিকদের দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তার কাছে আব্দুল্লাহ এর জাল জালিয়াতি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ থাকলেও যেহেতু সে আমার অফিসের সহকর্মী তাই আমার এই বিষয় নিয়ে কিছু বলা ঠিক হবেনা।
আর্থিক সুবিধা ছাড়া ভূমি সেবা না দেয়ার অভিযোগ প্রসঙ্গে মিরপুর পৌর ভূমি অফিসের তহশিলদার ভূমি সহায়ক আব্দুল্লাহর ভয়ে সাফাই বক্তব্য দিলেও।
মিরপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কাজী মো: মেশকাতুল ইসলাম জানায়, পৌর ভুমি অফিসের অফিস সহায়ক আব্দুল্লাহ’র বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রে বয়স কমিয়ে ও জাল সনদে চাকরি অভিযোগের ব্যাপারে আপনাদের মাধ্যমে জানতে পারলাম। অভিযোগের সত্যতা প্রমানিত হলে এই অফিস সহায়কের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
মিরপুর পৌর ভুমি অফিসের অফিস সহায়ক আব্দুল্লাহ সাথে তার জাল সনদ ও নানা অনিয়ম দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে চাইলে তিনি উদ্যত আচরণ শুরু করে। পরে গোপনে বক্তব্য ধারন করলে তিনি তার জ্বাল জ্বালিয়েতির কথা স্বীকার করেন। তিনি আরো বলেন, আমার মত অনেকেই জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয় পত্রের তথ্যাদি গোপন করে চাকরি করছে। এসময় তিনি নিউজ বন্ধ করার জন্য নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান জানান, সরকারি চাকরির কিছু বিধি-বিধান আছে। এই বিধি-বিধানের বিচ্যুতি ঘটলে এর বিরুদ্ধে চাকুরী থেকে অব্যাহতিসহ গুরুদন্ডের বিধান রয়েছে। এ সময় তিনি বলেন আমরা এই অফিস সহায়কের বিরুদ্ধে খোঁজখবর নিচ্ছি।অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট করুন








Discussion about this post