Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি গাংনীর ঝোড়পাড়া-মহিষাখোলা সড়কে

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 26 August, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি গাংনীর ঝোড়পাড়া-মহিষাখোলা সড়কে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মাহাবুল ইসলাম, গাংনী: স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি মেহেরপুরের গাংনীর ঝোড়পাড়া-মহিষাখোলা ৪ কিলোমিটার সড়কে।

কাঁচা এ সড়ক এখন জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। যানবাহন তো দূরে থাক, খালি পায়ে হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

শুষ্ক মৌসুমে কোনোভাবে চলাচল সম্ভব হলেও বর্ষায় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়। ফলে সড়কটি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তাটি পাকা করার দাবিতে সম্প্রতি এলাকাবাসী ধানের চারা রোপণ ও মানববন্ধন কর্মসূচি পালন করে দ্রুত দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন।

স্থানীয় সমাজসেবক আবু সায়েম বলেন, বর্ষায় গ্রামের কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার মতো কোনো যানবাহন বা অ্যাম্বুলেন্স সড়ক দিয়ে যেতে পারে না। তাই রোগীকে কাঁধে করে কাদামাটির রাস্তা পার করতে হয়। দেরিতে হাসপাতালে নেওয়ার কারণে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এমনকি কেউ মারা গেলে লাশ কবরস্থানে নিতেও চরম ভোগান্তির শিকার হতে হয়। মুসল্লিরাও মসজিদে যেতে পারেন না। তাই তিনি দ্রুত সড়কটি পাকা করার দাবি জানান।

স্কুল শিক্ষক মিনহাজ উদ্দীন বলেন, এলাকায় প্রচুর কৃষিপণ্য উৎপাদন হলেও রাস্তার বেহাল দশার কারণে কৃষকেরা সময়মতো তা বাজারজাত করতে পারেন না। ফলে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। অনেক সময় কর্দমাক্ত সড়ক দিয়ে ফসল আনা-নেওয়া সম্ভব হয় না, মাঠেই নষ্ট হয়ে যায়। আবার অন্য পথ দিয়ে বাজারে নিতে গেলে পরিবহন খরচ বেড়ে যায়।

শিক্ষার্থী ইমন হোসেন জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারেন না। স্কুলে যেতে হলে জামাকাপড়ে কাদা লেগে যায়। অনেক সময় পুনরায় গোসল করে পোশাক পরিবর্তন করে ক্লাসে যেতে হয়।

গৃহবধূ সাহানারা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর কষ্ট করলেও কোনো সরকার বা জনপ্রতিনিধি এ সড়কের খোঁজখবর নেননি। এমনকি বিয়ে-সাদীর মতো অনুষ্ঠানেও ছেলে-মেয়ের দুই পরিবারের লোকজন আসা-যাওয়ায় সমস্যায় পড়েন। তাই তিনি সংকট থেকে মুক্তি পেতে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, এই সড়কের আগে কোনো আইডি নম্বর ছিল না। সম্প্রতি আইডি নম্বর হয়েছে। এখন অনুমোদনের জন্য অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

Next Post

মির্জাপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর চাল উদ্ধার

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
মির্জাপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর চাল উদ্ধার

মির্জাপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর চাল উদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist