Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

চুরির অভিযোগে কিশোরকে মারধর, থানায় স্ত্রীকে রেখে পালালেন স্বামী

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 2 September, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
চুরির অভিযোগে কিশোরকে মারধর, থানায় স্ত্রীকে রেখে পালালেন স্বামী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এনামুল হক কুষ্টিয়া:
কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রবাসীর বাড়িতে স্বর্ণালংকার চুরির অভিযোগে এক কিশোরকে (১৫) মারধর এবং স্যোসাল মিডিয়ায় ভিডিও ভাইরালের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে।

গত সোমবার বিকেলে কুমারখালী থানায় ওই কিশোরের মা এবং প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মামলা করেন। মামলায় প্রবাসীর স্ত্রী মোছা. রুমা খাতুনকে(৩৫) গ্রেপ্তার করে এবং কিশোরকে পুলিশ হেফাজতে নিয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত প্রবাসীর নাম মো. মাজেদ প্রামাণিক (৪২)। তিনি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল বোর্ড অফিস এলাকার নিজাম প্রামাণিকের ছেলে এবং সৌদিআরব প্রবাসী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ১৩ আগষ্ট প্রবাসী মাজেদের ছেলের সুন্নতে খাৎনা অনু্ষ্ঠান ছিল। অনু্ষ্ঠানে মাজেদের স্ত্রী রুমা খাতুনের প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় চুরির অপবাদে ১৮ আগষ্ট নিজবাড়ি থেকে ওই কিশোরকে তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতন করে মাজেদ ও তার লোকজন। এরপর ২৩ আগষ্ট কিশোরের বাড়িতে গিয়ে ফের তাকে লাঠি দিয়ে ব্যাপক পিটিয়ে লাঠি ভেঙে ফেলেন মাজেদ।

২৯ আগষ্ট কুমারখালী থানায় লিখিত অভিযোগ দেন কিশোরের মা। পরে মাজেদের পক্ষ থেকে পাল্টাপাল্টি একটি অভিযোগ দেওয়া হয়। এরইমধ্যে গত সোমবার সকাল থেকে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক ভাইরাল হয়। এরপর বিকেলে প্রবাসী মাজেদ, তার স্ত্রী রুমা খাতুন, ওই কিশোরোর মা, দাদীসহ বেশ কয়েকজন কুমারখালী থানায় যান।

গেলে, পুলিশ মামলা রুজুর কথা বললে স্ত্রীকে রেখে সটকে পড়েন প্রবাসী মাজেদ। তখন পুলিশ ওই কিশোরকে হেফাজতে এবং প্রবাসীর স্ত্রীকে আটক করে। পরে পাল্টাপাল্টি মামলা হলে স্ত্রীকে গ্রপ্তার দেখিয়ে এবং কিশোরকে হেফাজতে নিয়ে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, সোমবার বিকেলে উভয়পক্ষ মিলের জন্য থানায় এসেছিল। সেসময় পুলিশ মামলার কথা বললে প্রবাসী মাজেদ স্ত্রীকে থানায় রেখে সটকে পড়েন। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে থানা চত্বরে গিয়ে দেখা যায়, উভয়পক্ষের স্বজনরা থানায় ঘুরাফেরা করছেন। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পুলিশ ভ্যানে করে এক নারী ও কিশোরকে আদালতে নেওয়া হচ্ছে। তবে আদালতের নিষেধাজ্ঞার কথা বলে প্রতিবেদককে চিত্র ধারণ করতে দেয়নি পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে ওই কিশোরের মা বলেন, মিথ্যা চুরির অপবাদ দিয়ে ছেলেকে মাজেদ ও তার লোকজন কয়েক দফা মারধর করেছে। আমাকেও মেরেছে। আবার মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। আমি ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই।

তবে অভিযুক্ত মাজেদ প্রামাণিক পলাতক থাকায় এবং ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

স্ত্রীকে রেখে প্রবাসীর পালানোর ঘটনা অস্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, মারধর ও চুরির অভিযোগে পৃথক দুইটি মামলা হয়েছে। মামলায় এক নারীকে গ্রেপ্তার এবং এক কিশোরকে হেফাজতে নিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়শন মিরপুর উপজেলা কমিটি গঠন

Next Post

নতুন নীতিমালা প্রনয়ন চায় ইবি ছাত্র ইউনিয়ন

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
নতুন নীতিমালা প্রনয়ন চায় ইবি ছাত্র ইউনিয়ন

নতুন নীতিমালা প্রনয়ন চায় ইবি ছাত্র ইউনিয়ন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist