Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

জেল -জরিমানায় থামেনা নদীর বালু লুট:

কালিগঙ্গায় ড্রেজার বসিয়ে চলছে বালু লুট, নিরব প্রশাসন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 22 September, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কালিগঙ্গায় ড্রেজার বসিয়ে চলছে বালু লুট, নিরব প্রশাসন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

এনামুল হক কুষ্টিয়া:

নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। সেই বালু দিয়ে ভরাট করা হচ্ছে নির্মাণাধীন সড়ক, বিদ্যালয়ের মাঠ ও বসতবাড়ির আশপাশ।

গেল একমাস ধরে কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের ধলনগর শ্মশ্বানঘাট ও আশপাশের এলাকা থেকে বালু প্রকাশ্যে বালু তুলছে একটি চক্র বলে স্থানীয়রা জানান। এতে হুমকিতে পড়েছে শ্মশ্বানঘাট ও পরিবেশ। তবুও প্রশাসনের নিরব ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা।

অভিযোগ উঠেছে, কুষ্টিয়ার সদর উপজেলার বিত্তিপাড়ার গোলাম রসুলের ছেলে সবুর আলী এ কাজে যুক্ত। প্রভাবশালী ঠিকাদারদের ছত্রছায়ায় বালু তোলার বিষয় স্বীকারও করেছেন তিনি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রায় ১৭ কিলোমিটার দুরে সরেজমিন গিয়ে দেখা যায়, চাঁদপুর ইউনিয়নের কুশলিবাসা – ধলনগর বাজার সড়ক ঘেঁষে কালিগঙ্গা নদী। সড়ক ঘেঁষেই ধলনগর শ্মশ্বানঘাট। শ্মশ্বানের সামনে নদীতে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। পাইপের সাহায্যে বালু নেওয়া হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলার মৃত্তিকাপাড়ার নির্মাণাধীন সড়কে।

এ সময় নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক বৃদ্ধ বলেন, মাসখানেক ধরেই সবুর প্রকাশ্যে বালু তুলছে। কিছুদিন আগে কুশলিবাসা বিদ্যালয়ের মাঠ ফেলেছে। এখন মৃত্তিকাপাড়া রাস্তার কাজে দিচ্ছে। সপ্তাহখানেক আগে প্রশাসনের লোকজন পাইপ ভেঙে দিয়েছিল। আজ আবারো তুলছে। এতে শ্মশ্বানঘাটসহ পরিবেশ হুমকিতে পড়েছে। তার ভাষ্য, প্রতিফিট বালু ৮ টাকা দরে গেল একমাসে প্রায় ২০ লাখ টাকার বালু লুট করেছে সবুর আলী।

অভিযোগ স্বীকার করে সবুর আলী বলেন, প্রতি ফিট ৪ টাকা ধরে বালু তুলে মৃত্তিকাপাড়া রাস্তায় দেওয়া হচ্ছে। মঙ্গলবার মাত্র এক ঘণ্টায় প্রায় ৬০০ ফিট বালু তোলা হয়েছে। আবার আগামীকাল ( বুধবার) তোলা শুরু করব। তাঁর ভাষ্য, গেল একমাসে প্রায় ১৫ হাজার ফিট বালু তুলেছেন প্রভাবশালী কয়েকজন ঠিকাদারের সহযোগীতায়।

চাঁদপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, সপ্তাহখানেক আগে অবৈধ ড্রেজারের পাইপ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। ফের বালু তোলার বিষয়টি এসিল্যাণ্ডকে জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পদ্মা ও গড়াই নদী দ্বারা বেষ্টিত কুমারখালী উপজেলা। পদ্মা – গড়াই ছাড়াও কালিগঙ্গা ও ডাকুয়া নামের দুইটি মরা নদী রয়েছে। এছাড়াও পদ্মা ও গড়াইয়ের বিভিন্ন স্থানে চর জেগে নদীর কোল সৃষ্টি হয়েছে।বর্ষা মৌসুমের আগে এসব স্থান থেকে বিভিন্ন চক্র ভ্যেকু দিয়ে কোটি কোটি টাকার বালু লুট করেছে। প্রশাসন একাধিকবার অভিযান চালিয়েও তা থামাতে পারেনি। বর্তমানে সব স্থানে পানিতে থৈথৈ। তবুও ধলনগর শ্মশ্বানঘাট, জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর নতুন বাজার সংলগ্ন পদ্মানদীর কোল এবং শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম পদ্মানদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু লুট করছে বিভিন্ন চক্র।

অবৈধভাবে বালু তোলার ব্যাপারে জিরো টলারেন্স বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে চলতি বছরের জানু্য়ারি মাস থেকে এ পর্যন্ত প্রায় ৩২ টি অভিযান চালানো হয়েছে পদ্মা, গড়াই, কালিগঙ্গা নদীসহ বিভিন্ন স্থানে। অভিযানে ৬৭টি মামলায় প্রায় ১২ লাখ ৫ হাজার ৮০০ টাকা জরিমানা এবং ১৩ জনকে জেল দেওয়া হয়েছে। ধলনগর শ্মশ্বানঘাটের সামনে অবৈধভাবে বালু তোলার বিষয়টি নজরে এসেছে। দ্রুতই অভিযান চালানো হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

Next Post

কুষ্টিয়ায় পরিবেশ সুরক্ষা নিয়ে স্কুল ক্যাম্পেইন

Related Posts

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
জাতীয় খবর

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু
জাতীয় খবর

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০
প্রধান খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

Next Post
কুষ্টিয়ায় পরিবেশ সুরক্ষা নিয়ে স্কুল ক্যাম্পেইন

কুষ্টিয়ায় পরিবেশ সুরক্ষা নিয়ে স্কুল ক্যাম্পেইন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist