মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া বলতলা খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইয়াকুব আলী (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব আলী বলতলা পাড়ার ইয়ারুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ইয়াকুব আলী বন্ধুদের সঙ্গে তেঁতুলবাড়ীয়া বলতলা খালে গোসল করতে নামে। এসময় ইয়াকুবসহ তার দুই বন্ধু কচুরি পানায় আটকে যায়। দুইজনকে জীবিত উদ্ধার করা হলেও ইয়াকুবের মরদেহ কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করা হয়।
তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খালে গোসল করতে গিয়ে তিন বন্ধু কচুরি পানায় আটকা পড়ে। এর মধ্যে দুইজনকে জীবিত উদ্ধার করা গেলেও ইয়াকুবকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রিন্ট করুন








Discussion about this post