হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত খলিসাকুন্ডি স্টুডেন্ট ওয়েলফেয়ারের সার্বিক তত্ত্বাবধানে খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথমবারের মত এই মেলা অনুষ্ঠিত হয়।
এতে খলিসাকুন্ডি ইউনিয়নের ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৬টি দল তাদের নিজেস্ব বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করেন।মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন,কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী।
এসময় খলিসাকুন্ডি স্টুডেন্ট ওয়েল ফেয়ারের চেয়ারম্যান মোঃ নাজমুল হক,সভাপতি মোঃ শোয়াব আকতারসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষক-শিক্ষার্থী দর্শনার্থী ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিকেলে আয়োজকদের পক্ষ থেকে সেরা প্রজেক্ট প্রদর্শনীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।উল্লেখ্য”(কে.এস.ডব্লিউ) খলিসাকুন্ডি গ্রামে শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সেচ্ছাসেবী কল্যাণমূলক সংগঠন।যার মাধ্যমে অত্র গ্রামের শিক্ষা, উন্নয়ন ও সমাজকল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে।
প্রিন্ট করুন










Discussion about this post