Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচেপড়া ভিড়

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 3 October, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচেপড়া ভিড়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পূজার ছুটিতে পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। দীর্ঘ ২২ কিলোমিটার সমুদ্র সৈকত, লেম্বুর বন, শুঁটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরে এখন পর্যটকদের উপচেপড়া ভিড়।

আগত পর্যটকরা ডুব সাঁতারে মেতেছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সোন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের ভীড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে। বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল মোটেল। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা।

নিম্নচাপের প্রভাবে গত বুধবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত মুষলধারে বৃষ্টি ছিল। শুক্রবার সকালে বৃষ্টি না থাকায় কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত। সৈকত এখন কানায় কানায় পরিপূর্ণ।

ছাতা-বেঞ্চী ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, পূজার ছুটিতে পর্যটক আসায় আয় মোটামুটি ভালোই হয়েছে। তবে গত দু’দিন বৃষ্টির কারনে আমরা হতাশ হয়ে গেছিলাম। আজকে বৃষ্টি না থাকায় সেকতে হাজার হাজার পর্যটক।

অটো চালক খালেক বলেন, গতকাল বৃষ্টির কারণে গাড়ি নিয়ে বের হতে পার নাই। আজ বৃষ্টি না থাকায় কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে কয়েকটি ট্রিপ পেয়েছি, আমাদের আয় আজ ভালো হয়েছে।

ঢাকা থেকে আসা পর্যটক আশরাফুল ইসলাম নূর বলেন, সৈকতে এসে ঢেউ না দেখে ফিরে যাওয়া যায় না। আবহাওয়া খারাপ হলেও সমুদ্রে গোসল করে ঢেউয়ের সঙ্গে মজা করেছি।

হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী বলেন, দূর্গা পূজার টানা ছুটিতে কুয়াকাটা রেকর্ড সংখ্যক পর্যটক এর আগমন হয়েছে। সৈকত লাগোয়া হোটেলগুলোতে শতভাগ বুকিং রয়েছে। এছাড়াও আশেপাশের হোটেল গুলোতেও ৯০ থেকে ৯৫ শতাংশ বুকিং রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছু হোটেলের বুকিং বাতিল হয়েছে। আবার আজকে আবহাওয়া ভালো হওয়ায় পর্যটকের আগমন ঘটেছে।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব শরীফ জানান, পর্যটন মৌসুমে হঠাৎ নিম্নচাপের কারণে কিছু বুকিং বাতিল হয়েছে। তবে আজকে আবহাওয়া ভালো হওয়ায় আবার বুকিং হচ্ছে।

টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আজকে সৈকত পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সমুদ্র সৈকত ও আশপাশে টুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করছেন।

কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, আজকে কুয়াকাটায় প্রচুর পর্যটক রয়েছে। কুয়াকাটা পৌরসভা, মহিপুর থানা পুলিশ, টুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসন পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রাজশাহীতে ফিরছে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট

Next Post

নারী ইউপি সদস্যের বিরুদ্ধে হামলা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে

Related Posts

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
জাতীয় খবর

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি
জাতীয় খবর

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত
জাতীয় খবর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

Next Post
নারী ইউপি সদস্যের বিরুদ্ধে হামলা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে

নারী ইউপি সদস্যের বিরুদ্ধে হামলা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist