মারফত আফ্রিদী, মিরপুর:
জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাঠে নেমেছে মিরপুর উপজেলা প্রশাসন।
এ অভিযানের অংশ হিসেবে মিরপুর উপজেলায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয় এবং আটককৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। তিনি জানান, মা ইলিশ রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন দেশের সকল নদ-নদীতে মা ইলিশ সহ সকল প্রকার মাছ ধরা, বিক্রি, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আইন অনুযায়ী এ বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ২বছর পর্যন্ত কারাদন্ড এবং ৫লক্ষ টাকা পর্যন্ত অর্থদন্ড হতে পারে। মা ইলিশ রক্ষায় প্রশাসনের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সাধারণ মানুষ।
প্রিন্ট করুন









Discussion about this post