আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে কুষ্টিয়ায় জামায়াতের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কুষ্টিয়া শরীয়াতুল্লাহ ইয়াতিমখানা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য,কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ খন্দকার এ,কে,এম আলী মুহসিন।
প্রধান আলোচক ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার।
বক্তব্য রাখেন জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রাজী উদ্দিন শাহীন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাজহারুল হক মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রিন্ট করুন









Discussion about this post