সাংবাদিক ও ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর রফিকুল্লাহ কালবী-এর উপর গত ৬ অক্টোবর রাতে দুষ্কৃতিকারীরা হামলা ও অমানবিকভাবে নির্যাতন করার ঘটনায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজের সভাপতি মোহাঃ আব্দুর রাজ্জাকা বাচ্চু ও সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু লিখিত এক বিবৃতি জানিয়েছেন।
বিবৃতিতে তারা জানান, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজে (রেজিঃ নং-খুলনা-২০৬৯) গভীর দুঃখ,ক্ষোভ ও উদ্বেগের সাথে জানাচ্ছে যে,কুষ্টিয়ার সাহসী সাংবাদিক ও ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর রফিকুল্লাহ কালবী-এর উপর গত ৬ অক্টোবর রাতে দুষ্কৃতিকারীরা হামলা ও অমানবিকভাবে নির্যাতন চালিয়েছ।এই নৃশংস হামলায় তিনি গুরুতরভাবে আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা মেডিকেলে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার পর থেকে কুষ্টিয়ার গণমাধ্যম কর্মীরা নিরপত্তাহীনতায় ভূগছেন। এই বর্বর ও অমানবিক হামলা শুধু একজন সাংবাদিকের উপর নয়, বরং গণমাধ্যমের বাকস্বাধীনতা ও মানবাধিকারের উপর সরাসরি আঘাত বলে প্রতিয়মান হয়। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন- কেইউজে’র পক্ষ থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে যে, এই হামলায় জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা, সম্মান ও পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা নিশ্চিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং কুষ্টিয়ার সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশের আশ্বাস পাবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং অপরাধীরা কোনোভাবেই পার পাবে না। সাংবাদিক রফিকুল্লাহ কালবী’র সুস্থতা কামনা করছি এবং তার পরিবারকে এই দুঃসময়ে গভীর সহমর্মিতা জানাচ্ছি।
প্রিন্ট করুন








Discussion about this post