জাকের আলী শুভ: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদ্যাপন উপলক্ষে সোমবার সকাল ১১টায় কুমারখালী উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন লাগলে কি করতে হবে, ভূমিকম্প হলে তাৎক্ষণিকভাবে কিভাবে উদ্ধার করতে হবে ইত্যাদি বিষয় সম্পর্কে উপস্থিত জনতাকে প্রাথমিক ধারনা দেন।
মহড়া শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।
এ সময় তিনি ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকলেছুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সামশুল হুদা, কুমারখালী ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার ইন্দ্র প্রসাদ বিশ্বাসসহ স্কুলের শিক্ষার্থীরা।
আলোচনা শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
প্রিন্ট করুন










Discussion about this post