Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুরে সাংবাদিককে ধাক্কা দেয়া গাড়ির চালক কারাগারে

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 17 January, 2022.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
দৌলতপুরে সাংবাদিককে ধাক্কা দেয়া গাড়ির চালক কারাগারে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিক তাশরিক সঞ্চয়কে ধাক্কা দেয়া অবৈধ গাড়ির চালক তরিকুল ইসলামকে (২৭) কারাগারে পাঠানো হয়েছে।

তাশরিক সঞ্চয় মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

গত ৮ জানুয়ারি সকালে পেশাগত দায়িত্ব পালনে মোটরসাইকেলে করে পাশের উপজেলা মিরপুরের উদ্দেশে যাওয়ার পথে দৌলতপুর উপজেলার শীতলাইপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন সাংবাদিক তাশরিক সঞ্চয়।
ওই এলাকার একটি ইটভাটার কাজে ব্যবহৃত শ্যালো ইঞ্জিনের অবৈধ স্টিয়ারিং গাড়িটি তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে চালক তরিকুল পালিয়ে যান।

এ ঘটনায় সাংবাদিক তাশরিক বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা করেন। এ নিয়ে গণমাধ্যমে খবর বের হলে প্রশাসনের কিছুটা তৎপরতা লক্ষ্য করা যায়। অন্যদিকে মামলার প্রেক্ষিতে আসামি তরিকুলকে গ্রেপ্তার এবং অবৈধ গাড়িটির সন্ধানে ছিল দৌলতপুর থানা পুলিশ। কিন্তু তরিকুল পুলিশের কাছে ধরা দেননি।

সোমবার (১৭ জানুয়ারি) মামলার আসামি তরিকুল ইসলাম কুষ্টিয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে অবৈধ গাড়িটির চালক এ উপজেলার আড়িয়া গ্রামের তরিকুলকে জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ। তরিকুল আদালতে গিয়ে ধরা দিলেও অবৈধ গাড়িটি এখনো খুঁজে পাওয়া যায়নি বলে জানান দৌলতপুর থানার ওসি এসএম জাবীদ হাসান।

চিকিৎসাধীন সাংবাদিক তাশরিক সঞ্চয় বলেন, ওইদিন সহযোগিকে সঙ্গে নিয়ে দৌলতপুর থেকে মিরপুর উপজেলায় পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠান কভার করতে যাচ্ছিলাম। শ্যালো ইঞ্জিনচালিত লোহার ওই অদ্ভুত গাড়িটি বাঁ দিকের পার্শ্ব রাস্তা থেকে দ্রুত বেগে আচমকা উঠে এসে আমাদের প্রায় থেমে থাকা মোটরসাইকেলের সামনের অংশে ধাক্কা দেয়। এতে আমার কাঁধের হাড় ভেঙেছে, মোটরসাইকেল এবং সঙ্গে থাকা যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, শ্যালো ইঞ্জিনের গাড়িটির চালকের দৃষ্টি আকর্ষণের জন্য মূল রাস্তা থেকে তারা মোটরসাইকেলের হর্ন বাজিয়ে চিৎকার করেও ব্যর্থ হন।

এদিকে ড্রাম ট্রাক নামে পরিচিত বিশেষ ধরনের ভারি ট্রাক এবং শ্যালো ইঞ্জিনচালিত নানা ধরনের অবৈধ গাড়ির নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে দৌলতপুরসহ জেলার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। এসব গাড়ির বেপরোয়া চলাচলে মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু বহন, ইটভাটার মাটি বহন ও সস্তায় ইটভাটা সংশ্লিষ্ট কাজের জন্য অধিকাংশ ক্ষেত্রে শ্যালো ইঞ্জিনের এসব অবৈধ গাড়ি ব্যবহার করা হয়। যার কোনো অননুমোদন নেই। এসব অবৈধ গাড়ির চলাচল বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করেছেন দুর্ঘটনার আতঙ্কে থাকা এলাকাবাসী।

অবৈধ গাড়ি চালক তরিকুল ইসলামকে কারাগারে নেয়ার পর সাংবাদিক তাশরিক সঞ্চয় ফেসবুকে স্ট্যাটাসে যা লেখেন : ‘বিকট শব্দ আর বেপরোয়া চলাচলের সম্পূর্ণ অবৈধ এবং ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ এই কথিত গাড়ি পথঘাটে নিষিদ্ধ হোক। আর কোনো পরিবার এই গাড়ির আঘাতে স্বজন হারা না হোক। কথিত এসব গাড়ির বিড়ম্বনায় কেউ পঙ্গু না হোক। অহেতুক এমন ভয়ঙ্কর অবৈধ পেশায় নিজের শ্রম বিক্রি করতে গিয়ে এই সব গাড়িতে কোনো চালক-শ্রমিকও হতাহত না হোক। কাউকে কারাগারে যেতে না হোক সেই প্রত্যাশা রইলো। আশা করি সংশ্লিষ্ট দায়িত্বশীলরা অচিরেই দৌলতপুরকে ড্রাম ট্রাক আর শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির বেপরোয়া কবল থেকে মুক্ত করবেন। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবেন সংশ্লিষ্ট খাতগুলোর ব্যবসায়ী এবং শ্রমজীবীরা। নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ রাখুন।’

দৈনিক দেশতথ্য//এল//

Tags: দৌলতপুরে সাংবাদিককে ধাক্কা দেয়া গাড়ির চালক কারাগারে
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুরে নবনির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে নৌকার অফিস দখলের অভিযোগ

Next Post

কুমারখালীর কয়ায় চাঁদা আদায়ের অভিযোগ

Related Posts

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের
খেলাধুলা

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল
জাতীয় খবর

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
জাতীয় খবর

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

Next Post
কুমারখালীর কয়ায়  চাঁদা আদায়ের অভিযোগ

কুমারখালীর কয়ায় চাঁদা আদায়ের অভিযোগ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান, দাপুটে জয় বাংলাদেশের

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist