জাকের আলী শুভ: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য- বিভিন্ন কর্মসূচির মাধ্যদিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে৷
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা উপজেলা সমবায় অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
উপজেলা সমবায় কর্মকর্তা কুমারখালী, মোছাঃ জহুরা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কুমারখালী, বিজয় কুমার জোয়ার্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিনা আক্তার মিনা, বটকৃষ্ণ পাল, শিশির কুমার বিশ^াস প্রমুখ।
এ সময় কুমারখালী উপজেলার বিভিন্ন সমবায় সমিতির পরিচালক, সমবায়ীবৃন্দ, সাংবাদিক ও সূধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ভালো কাজের স্বকৃীত হিসাবে ৬টি সমবায় সমিতিকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কুমারখালী, মোছাঃ জহুরা খানম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইনুল ইসলাম।
প্রিন্ট করুন









Discussion about this post