কুষ্টিয়া : কুষ্টিয়ারমিরপুরে ‘নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়’ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত উক্ত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন ,
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (ভেড়ামারা -মিরপুর) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট আইনজীবী সমাজসেবক ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী ।
ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রথম যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনিই প্রথম রাষ্ট্রীয় পর্যায়ে নারীদের জন্য কর্মসংস্থান, শিক্ষা এবং নেতৃত্বের সুযোগ সৃষ্টি করে নারী জাগরণের ভিত্তি স্থাপন করেন।’
সমাবেশটি অনুষ্ঠিত হয় দেশনায়ক তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে।
তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে নারীর অর্থনৈতিক নিরাপত্তা ও সিদ্ধান্ত গ্রহণের একটি বাস্তব প্রতীক হিসেবে তারা নিজেদের মেলে ধরবেন। একই সঙ্গে নারীদের জন্য সহজ শর্তে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। যাতে তাঁরা পরিবার ও সমাজে নেতৃত্ব দিতে পারেন।
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, আমি প্রত্যেক গ্রামে এমন মহিলা সমাবেশ দেখতে চেয়েছিলাম, যেখানে কোন পুরুষ বক্তা থাকবে না। উপস্থাপনা মহিলারা করবে- মহিলারা সেই এলাকার সমস্যা নিয়ে কথা বলবে- নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক প্রথা এবং নারী শিক্ষা নিয়ে কথা বলবে।
তারা নিজেরা আলোচনা করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা নিয়ে। ধন্যবাদ জানায় স্থানীয় বিএনপি নেতাদের যারা মহিলাদেরকে উৎসাহ দিয়েছেন। আমি এমন সমাজের স্বপ্ন দেখি যেখানে মহিলাদের সমস্যা মহিলারা নিজেরাই সমাধান করবে। আমি বিশ্বাস করি আগামীতে বিএনপি জনগনের জন্য কাজ করার সূযোগ পেলে মহিলাদের ভাতা, কার্ড ও সূযোগ সূবিধা প্রদানে কোন ধরনের বৈষম্য করবে না- প্রত্যেক মহিলার সূযোগ সূবিধা ও বয়স্কদের ভাতা কার্ড নিশ্চিত করতে বিএনপি কাজ করবে।
সমাবেশে স্থানীয় মহিলাদলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে মশান মাধ্যমিক বিদ্যালয় ও বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকনির্দেশনা বক্তব্য রাখেন।
প্রিন্ট করুন








Discussion about this post