এম আনোয়ার হোসেন নিশি : কুষ্টিয়া মিরপুরের ‘ফুলবাড়িয়া স্বেচ্ছাসেবী সংস্থা’ ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে হাজী ওয়াহেদ আলী স্মরণে প্রতিবছরের ন্যায় এ বছর ও মিরপুর ‘মহিলা ডিগ্রি কলেজ’ ক্যাম্পাসে ‘চক্ষু চিকিৎসা শিবির’র ২০২৫ এর আয়োজন করেন।
সহযোগীতায় ছিলেন দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন, আয়োজনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ন্বেচ্ছসেবী সংস্থা। চক্ষু শিবিরের উদ্ধোধন করেন মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’’র সাবেক কমান্ডার শেখ নজরুল করিম।
সার্বিক ব্যবস্থপনায় ছিলেন উক্ত সংস্থার সভাপতি মোঃ জাহেদ আলী ,সাধারণ সম্পাদক মোঃ ইয়ারুল ইসলাম। এবার প্রায় ১২০০ রোগীকে অপারেশনের প্রস্তুতি রয়েছে। তবে গত ২০২৪ সালে প্রায় ৬০০ জজনকে অপারেশন করা হয়। তারা সবাই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম।
প্রিন্ট করুন









Discussion about this post