গাংনী প্রতিনিধি: মেহেরপুর-২ (গাংনী) আসনের মনোনয়ন বাতিল ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে দুই কিলোমিটার সড়কজুড়ে বিক্ষোভ করেছেন গাংনী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
শনিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া থেকে র্যালি শুরু হয়ে গাংনী বাজার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। এসময় গাংনী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা সড়কে শুয়ে পড়ে প্রতীকী সড়ক অবরোধ করেন। শহরজুড়ে অনুষ্ঠিত র্যালি বিক্ষোভ মিছিলে রূপ নেয়।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা “অবৈধ মনোনয়ন মানি না, মানবো না”, “অপ্রত্যাশিত মনোনয়ন বাতিল চাই” এবং “মিল্টন ভাইয়ের মনোনয়ন চাই”— এমন স্লোগান দিতে থাকেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করে তারা স্থানীয়ভাবে জনপ্রিয় ও ত্যাগী নেতা জাভেদ মাসুদ মিল্টনকে মেহেরপুর-২ আসনে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক।
প্রিন্ট করুন









Discussion about this post