কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ,কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)খন্দকার হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইসমাইল হোসেন, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি আবুল বাশার দাড়িয়াসহ প্রমূখ বক্তব্য রাখেন।সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন









Discussion about this post