Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রাজধানী থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 12 November, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
রাজধানী থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ঠাকুরগাঁও অফিস :
রাজধানীর ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী দিয়াবাড়ী থেকে অপহৃত সুদীপ্ত রায়ের (১৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় দিয়াবাড়ী থেকে তার নিথর মৃতদেহ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁওয়ে সুদীপ্তর মৃত্যুর খবর পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। বন্ধুবান্ধব, শিক্ষক ও স্বজনদের চোখে-মুখে শুধু একটাই প্রশ্ন একজন নিরীহ ছাত্রের প্রাণের দাম কি শুধু ৮০ লাখ টাকা, আর এই টাকার জন্য মানুষ আরেক মানুষকে হত্যা করতে পারে?

সুদীপ্ত রায় ঠাকুরগাঁও পৌরশহরের বাসস্ট্যান্ডে এলাকার শান্তিনগর এলাকার হিমাংশু কুমার রায়ের ছেলে। তিনি ২০২৫ সালে ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করে রাজধানীর বারিধারায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ জগন্নাথপুর শাখায় একাদশ শ্রেণিতে ভর্তি হন। দুই ভাই-বোনের মধ্যে সুদীপ্ত ছোট ছিলেন। তার বাবা-মা দু’জনেই শিক্ষক বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা সুদীপ্তকে হত্যা করেছে।

জানা গেছে, গত ৭ নভেম্বর বিকেলে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ হোস্টেল থেকে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হয় সুদীপ্ত। ওই সময় ভাটারা থানাধীন শহীদ আব্দুল আজিজ সড়ক থেকে আসামিরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন রাত ২টা ৪৫ মিনিটে অপহরণকারীরা সুদীপ্তর ফোন ব্যবহার করে তার মাকে ফোন দেয় এবং ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে ছেলেকে মেরে ফেলার হুমকিও দেয় তারা। পরদিন আবার ফোন করে জানতে চায় পরিবার কত টাকা দিতে পারবে।
তখন সুদীপ্তর বাবা ১ লাখ টাকা দিতে রাজি হন। কিন্তু অপহরণকারীরা বারবার ১০, ২০, ৩০ লাখ টাকার দাবি জানায়। শেষ পর্যন্ত ৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে সুদীপ্তর বাবা ৫ লাখ টাকা দিতে রাজি হলে অপহরণকারীরা তাকে টাকা নিয়ে ময়মনসিংহ যেতে বলে। গভীর রাত হওয়ায় তিনি যেতে না পারায় অপহরণকারীরা ফোন কেটে দেয়। এরপর ৮ নভেম্বর ভাটারা থানায় অপহরণের অভিযোগ করেন হিমাংশু কুমার রায়। চার দিন পর মঙ্গলবার সন্ধ্যায় দিয়াবাড়ীর একটি বাসার বাথরুম থেকে পুলিশ সুদীপ্তর মরদেহ উদ্ধার করে।

তাসনিমুল তানজিল নামে এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “সুদীপ্তর হত্যাকারী পিয়াল। সে আগে হিন্দু ধর্মের ছিল,পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে সুদীপ্তকে টাকা ধার দেয়ার নাম করে মিরপুর-১০ এ নিয়ে যায়। সুদীপ্তর লাশ এখন মর্গে আছে। তিনি আরও বলেন, “পেটে দুইবার চাকু দিয়ে আঘাত করা হয়। হাত পিছনের দিকে বাধা ছিল, হাটু বাধা ছিল, পা বাধা ছিল। মুখ পুরোটাই পলিথিন দিয়ে বাধা ছিল। তাকে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। লাশ আমাদেরকে দেখতে দেয়া হয়নি। তবে আমরা ছবি দেখে যতটুকু বুঝেছি তাকে মেরে একটি বাথরুমের কোণায় ফেলে রাখা হয়েছিল। আমরা তার হত্যাকারীর ফাঁসি চাই।”

ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক বলেন, “সুদীপ্ত ছিল মেধাবী, বিনয়ী ও দায়িত্বশীল ছাত্র। তার এমন নির্মম মৃত্যুতে আমরা বাকরুদ্ধ। দেশের আইন-শৃঙ্খলা বাহিনী যেন দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনে, সেটাই এখন সবার দাবি।”

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, গত ৮ নভেম্বর সুদীপ্তর বাবা হিমাংশু কুমার রায় ভাটারা থানায় অপহরণের একটি অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সুদীপ্তর সন্ধানে নামে পুলিশের টিম।
তিনি আরও বলেন, ঘটনার ৪ দিন পর একটি বাথরুম থেকে সুদীপ্তের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযান চালিয়ে এরইমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে লাশ থানায় রয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঘুঘু শিকার করে ফেসবুক লাইভে রান্না, অভিযুক্তকে জরিমানা

Next Post

রাবি ছাত্রীর আত্মহত্যা

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
রাবি ছাত্রীর আত্মহত্যা

রাবি ছাত্রীর আত্মহত্যা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist