মারফত আফ্রিদী, মিরপুর থেকে: দৌলতপুর উপজেলার পিপুল বাড়িয়ায় অবস্থিত কুষ্টিয়ার দৌলতপুরে ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের কর্মচারীরা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন পালন করেছেন।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় দৌলতপুরে ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডে অফিস প্রাঙ্গনে কর্মচারীরা উক্ত বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত ব্যানার–প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্মচারীরা স্লোগানে মুখরিত করে তোলেন এলাকায়।
ওইমেক্স ইলেকট্রোড লিঃ এর এডমিন ম্যানেজার মোঃ আবু নছর বলেন আমাদের ন্যায্য দাবি, ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে।
ওইমেক্স ইলেকট্রোড লিঃ এর কাঁচা মাল সরবরাহকারী প্রতিষ্ঠানের শোহানুর রহমান সুজন বলেন আমি ওইমেক্স কোম্পানির কাছে দেড় কোটি টাকা পাব, এই টাকা পরিশোধ না করা পর্যন্ত কোন মালামাল এখান থেকে নিয়ে যেতে দিব না।
ওইমেক্স ইলেকট্রোড লিঃ এর প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন আমাদের পাওনা না বুঝিয়ে দেওয়া পর্যন্ত ফ্যাক্টরি থেকে কোন মালামাল নিয়ে যেতে দিব না।
কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অনিয়ম, বেতন–ভাতাসহ বিভিন্ন পাওনা পরিশোধের জন্য কর্মচারীরা দাবি করেন। দাবিগুলো-
১. প্রতিষ্ঠানের সকল স্থাবর সম্পত্তি প্রতিষ্ঠানের নামে আনতে হবে।
২. সকল প্রকার টাকা পাচার বন্ধ করে প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে।
৩. ওইমেক্স ইলেকট্রোড লিঃ-এর টাকা পাচারকারী ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৪. প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে কাঁচামাল সরবরাহকারীদের বকেয়া বিল দ্রুত পরিশোধ করতে হবে।
৫. সকল কর্মচারীর বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করতে হবে এবং চাকরির নিশ্চয়তা দিতে হবে।
বিক্ষোভকারীরা জানান, দাবিগুলো মানা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
প্রিন্ট করুন








Discussion about this post