হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দৌলতপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।
বৃহস্পতিবার(২০ নভেম্বর) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম,দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী,দৌলতপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. লামইয়ানুল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ,দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু,সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, নয়া দিগন্তের প্রতিনিধি আহাদ আলী নয়ন,সমকাল প্রতিনিধি আহমেদ রাজু,দেশতথ্য প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন,সংবাদ সারাবেলা প্রতিনিধি মোঃ রাকিব আলী,খবরওয়ালা প্রতিনিধি মোঃ সবুর মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় নবাগত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন দৌলতপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও আসন্ন নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রিন্ট করুন








Discussion about this post