সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৪০ জনের মাঝে ছাগল বিতরণ করা হয়।
সাপাহার উপজেলা প্রাণিসম্পদ অফিসের অয়োজনে আর্থ -সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ গোলাম রব্বানীর সভাপত্বিতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ,উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন,পল্রী উন্নয়ন অফিসার আলমগীর হোসেন,সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসেন।
প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান, প্রত্যেক সুফলভোগীকে ২টি ছাগল,৫টি ফ্লোরমেট, ছাগলের ঘর নির্মান উপকরণ হিসেবে ৪টি সিমেন্ট পিলার ২টি ঢেউটিন দেয়া হয়।
প্রিন্ট করুন










Discussion about this post