প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরের গাংনীতে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আজও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নেত্রী ফরিদা পারভীন, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ, মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডাম সুমন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন আর রশিদ বাচ্চু, উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুল বারী মোতালেব, সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বাসিরুল আজিজ হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রিন্ট করুন








Discussion about this post