মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রকাশিত মাসিক চন্দ্র বিন্দু, সাপ্তাহিক বারবেলা ও নিউজ পোর্টাল দৈনিক নিউজ ডট কমের সম্পাদক ও প্রকাশক এবং মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালিন সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক সাংবাদিক হোসনী যুবাইরী ইন্তেকাল করেছেন (ইন্না-ইলহী–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। গতকাল রবিবার ২৩ নভেম্বর রাতে বাসায় অসুস্থ্য হয়ে তিনি মারা যান। তার পিতার নাম ডা. মো. সানোয়ার হোসেন। মির্জাপুর পৌরসভার ইউনিয়ন পাড়া বাসা। সাংবাদিক হোসনী যুবাইরীর অকাল মৃত্যুতে টাঙ্গাইল জেলা ও মির্জাপুরে কর্মরত সকল সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তার অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেরা প্রশাসক শরফিা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এড জাফর আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল মাওলা, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা এ বি এম আরিফুল ইসলাম, পৌরসভার প্রশাসক ও উপদেষ্টা তারেক আজিজ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ ও উপদেষ্টা মোহাম্মদ রাসেদুল ইসলামসহ টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আজ সোমবার সকাল নয়টায় মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম নামাজে জানাজা এবং বাদ জোহর তক্তারচালা এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃতুকালে তিনি মা, বাবা, স্ত্রী ও এক বোন রেখে গেছেন।
প্রিন্ট করুন






Discussion about this post