মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলর মির্জাপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়ে।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসরাম। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন এবং এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়নে বিষয় নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলাম, এসিল্যান্ড তারেক আজিজ, ইউনিয়ন পরিষদের কয়েক জন চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।
প্রিন্ট করুন










Discussion about this post