গাংনী প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে প্রচার ও ধানের শীষের প্রতি সমর্থন চেয়ে গণসংযোগ করেছে গাংনী উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার বিকালে গাংনী বাজার এলাকায় জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু।
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে নেতারা বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের হাতে পৌঁছে দিতে এবং ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ে বিএনপি ইতোমধ্যে মাঠে নেমেছে।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডাম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রিন্ট করুন







Discussion about this post