হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া)“দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণীসম্পদ অফিস চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ ফিতা কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন। পরে তিনি মেলায় অবস্থিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় গরু,মহিষ,ছাগল, মুরগী,দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি দিয়ে ৩১টি স্টল সাজিয়ে বসেন খামারীরা।
এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ নাজমুস সাকিব এর সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন










Discussion about this post