জাহিদ হাসান:
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী আব্দুল গফুর মতবিনিময় করেছেন ভেড়ামারা উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে।
গতকাল বুধবার (২৭শে নভেম্বর) দুপুর ১২ টায় কুষ্টিয়ার ভেড়ামারা বামনপাড়ায় অবস্থিত ইয়াইয়া ফুড পার্ক এন্ড রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল গফুর।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যান্ত গুরুত্বপৃর্ন নির্বাচন। সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সু-শাসন নিশ্চিত করার অনেক বড় সুযোগ রয়েছে এই নির্বাচনে। সেই লক্ষ্যে সাংবাদিকদের অগ্রনী ভূমিকা রাখতে হবে। আপনাদের সত্য ও সঠিক লেখনীর মাধ্যমে দাঁড়িপাল্লার দাওয়াত জনগণের দুয়ারে পৌঁছে দিবেন।
তিনি আরো বলেন, সারা বাংলাদেশের মানুষের যে আবেগ, উচ্ছাস্ব আমরা লক্ষ্য করছি, তাতে মনে হচ্ছে দাঁড়িপাল্লার গনজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের এই কান্তিকালে জামায়াতকেই তারা রাষ্ট্র পরিচালিত দায়িত্ব দিতে চাই।
ভেড়ামারা উপজেলা জামায়াতের যুগ্ন সেক্রেটারি তারিক আহমেদ’র উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন বিষায়ক সম্পাদক ড. নুরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাবিবুর রহমান প্রমুখ।
প্রিন্ট করুন









Discussion about this post