গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামে নিখােঁজের একদিন পর বাড়ির পাশের একটি গর্ত থেকে শিশু
আনসার আলীর মরদেহ উদ্ধার করেছে পরিবারের লােকজন ও প্রতিবেশীরা। শিশু আনসার আলী ওই গ্রামের মৃত জাব্বার আলীর ছেলে।
বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশু আনসার আলীর মা মােস্তারা খাতুন জানান, আনসার গত বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি আসে। এরপর খাবার খেয়ে বাড়ির বাইরে খেলতে গিয়েছিল।
পরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলােনা।
বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে একটি গর্তে আমার সন্তান আনসার আলীর মরদেহ ভাসতে দেখে প্রতিবেশীরা। কিভাবে আমার সন্তানের মৃত্যু হয়েছে, তা এখনও বুঝতে পারিনি।
স্থানীয় শরিফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, রাস্তার ধারে খেলতে গিয়ে অসাবধানতাবশত গর্তে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হতে পারে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু আনসারীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
প্রিন্ট করুন








Discussion about this post