মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুরে বানাইল ইউনিয়নের পাইকপাড়া ও সাদারিয়াপাড়া এলাকায় কিশোর গ্যাং গ্রুপের হামলায় দশম শ্রেণীর ছাত্র ও চলতি বছর এসএসসি পরীক্ষার্থী মুন্না দেওয়ানের খুনিরা ৯ দিনেও গ্রেফতার হয়নি।
খুনিদের হুমকি ধুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে মমালার বাদী ও পরিবারের সদস্যরা বলে অভিযোগ করেন।
এক মাত্র সন্তানের খুনিদের গ্রেফতারসহ ন্যায় বিচারের দাবিতে দ্ধারে দ্ধারে ঘূরছে হাসু দেওয়ান।
গতকাল বৃহস্পতিবার ২৭ নভেম্বর থেকে ধানকী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার পুর্বে মুন্নার নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহনের কথা ছিল। কিন্ত সে পরীক্ষা আর দেওয়া হলো না।
এর আগে গত শুক্রবার খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে নিহতের পরিবার, এলাকাবাসি ও তার সহপাঠীরা মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে।তদন্ত কাজ হঠাৎ থমকে যাওয়ায় মুন্না খুনের বিচার ও আসামীরা গ্রেফতার না হওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) বানাইল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ মামুন সিদ্দিকী, বর্তমান মেম্বার মোস্তফা, সাবেক মেম্বার বাবলু দেওয়ান, সাবেক সেনা সদস্য আব্দুর রহমান ও সোহেল অভিযোগ করেন, মুন্নার খুনিরা গ্রেফতার না হওয়ায় ন্যায় বিচার নিয়ে সংশয় দেখা দিয়েছে। একটি চক্রের সঙ্গে আতাত করে মোটা অংকের টাকা নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাঞ্চল্যকর হত্যা মামলাটি ভিন্ন খাদে নেওয়ার চেষ্টা করছেন। তারা তদন্ত করে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান।
মুন্নার বাবা হাসু দেওয়ান জানান, মুন্না ধানকী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র এবং চলতি বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
গতকাল বৃহস্পতিবার ২৭ নভেম্বর থেকে নির্বাচনী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও আর দেওয়া হলো না। ছেলোর কথা মনে বার বার মুর্চা যাচ্ছেন। গত ১৬ নভেম্বর রবিবার রাতে পাশ^বর্তী সাদারিয়াপাড়া গ্রামে আজিজ মেম্বারের বাড়ির পাশে ওয়াজ মাহফিল শোনার জন্য মুন্নাসহ তার সহপাঠীরা যায়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুর্ব পরিকল্পিত ভাবে কিশোর গ্যাং গ্রুপের সদস্য সাদারিয়াপাড়া গ্রামের নাইম, সাজি, রাজিব, এরশাদ, মোতালেব, নিরব, সানি, হাকিম ও মাহিনসহ সন্ত্রাসীরা ধারালো অস্্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঠা দিয়ে পিটিয়ে মুন্নাকে হত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজনের সহায়তায় মুন্নাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর গত ১৯ নভেম্বর সে মারা যায়। এ ঘটনায় মুন্নার চাচা সজিব দেওয়ান বাদী হয়ে কিশোর গ্যাং গ্রুপের সক্রীয় সদস্য ও মুন্নার হত্যাকারী নাইম, সাজি, এরশাদ, নিরব, সানি, হামিক ও মাহিনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের নামে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। মামলার ৯ দিন পার হলেও মুন্নার হত্যাকারীরা কেউ গ্রেফতার হয়নি। খুনিদের নানা ভাবে চাপে মুন্নার অসহায় বাবা ও পরিবারের রোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন বেল াভিযোগ করেন।
এ ব্যাপারে মুন্না হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেলদুয়ার থানার উপপরিদর্শক মো. আশরাফ বলেন, ঘটনার পর থেকেই আসামীরা আত্নগোপানে চলে গেছে। তারা এখন আর এলাকায় নেই। বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন কয়েকটি গ্রুপে ভাগ হয়ে আসামীদের গ্রেফতারের জন্য কাজ করছেন। আশা করা হচ্ছে খুব শিগ্রই খুনিরা গ্রেফতার হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রিন্ট করুন










Discussion about this post