গাংনী প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় গাংনীতে দোয়া মাহফিল এবং এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের উদ্যোগে গাংনী এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে এতিম শিশুদের সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন আমজাদ হোসেন। পরে এতিম শিশুদের হাতে খাবার তুলে দেন তিনি।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমান।
এ সময় গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান বাবলু, এতিমখানার শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন








Discussion about this post