সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর (শনিবার) বাদ আছর কুষ্টিয়া শহরের মজমপুর গেট জামে মসজিদে কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া স্থানীয় বিপুলসংখ্যক সাধারণ মুসল্লিও এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের সার্বিক শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় সোহরাব উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রামে আজীবন দৃঢ় ভূমিকা রেখে আসছেন। তার সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান-সবাই যেন দেশনেত্রীর জন্য দোয়া অব্যাহত রাখেন। দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
প্রিন্ট করুন








Discussion about this post