প্রতিবেদক গাংনী: মেহেরপুরের গাংনীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় গাংনী উপজেলা বিএনপির কার্যালয় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডাম সুমন, ইমন হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, জেলা ছাত্রদের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নেতাকর্মীরা একসঙ্গে দুই হাত তুলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।
প্রিন্ট করুন








Discussion about this post