কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে মোঃ আরিফুল ইসলাম (২৪) নামে এক যুবক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।
এসময় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং ১টি মোবাইল আটক করেছে।
আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়ার
ব্যাটালিয়নে অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া নামক স্থান হতে আরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়।
এসময় তার কাছে থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং ১টি মোবাইলসহ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য-১এক লক্ষ ৩৫ হাজার ৬০০ টাকা। অস্ত্র-গুলিসহ আসামীকে দৌলতপুর থানায় মামলা দায়ের করত হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট করুন









Discussion about this post