মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী,
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, ষোলটাকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলীসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা হাসানুজ্জামান সিদ্দিকী এবং রায়পুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।
এসময় নেতাকর্মীরা একসঙ্গে দুই হাত তুলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন।
প্রিন্ট করুন








Discussion about this post