হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে ছাতারপাড়া ফাইভ স্টার ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোঃ শামিম রেজা মোল্লা। বিশেষ অতিথি ছিলেন আড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোল্লা।
আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কামাল রাহাত মোল্লার সভাপতিত্বে ও বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,আড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফজলুল হক গেদা,সাংগঠনিক সম্পাদক কামাল বাসার,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক,উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদ আহমেদ লালু। নির্ধারিত সময়ের খেলায় গোল শূন্য ড্র হওয়ায় টাইব্রেকারে কামালপুর ফুটবল একাদশকে হারিয়ে ইউসুফপুর ফুটবল একাদশ জয়ী হন।
প্রিন্ট করুন








Discussion about this post