কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়জনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, বাংলাদেশ তাঁত বোর্ড কুমারখালী শাখার এজিএম মেহেদী হাসান, মাইটিভি উপজেলা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, দপ্তর সম্পাদক মাসুদ রানা সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন










Discussion about this post