বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শার খাল বিল নদী নালা প্রভাব শালীদের দখলে থাকায় বাগদী সম্প্রদায়ের লোকজন বেকার হয়ে পড়েছে।
কর্মহীন এসব লোক জন ডাল ভাতের টাকা জোগাড় করতে খাল বিল নদী নালা থেকে শামুক কুড়িয়ে জীবন যাপন করছেন। তাদের দু:খ দুর্দশা দেখার কেউ নেই।
বাগদী সম্প্রদায়ের লোকজন খাল বিল নদী নালা থেকে মাছ ধরেই জীবন যাপন করে আসছিল। প্রভাবশালীরা উপজেলা মৎস্য অফিস থেকে খাল বিল সহ সকল জলাকার বন্দোবস্ত নিয়ে বাণিজ্যিক ভাবে মাছ চাষ করছে। আজ তারা মাছ ধরতে না পেরে অভাব অনটনের সংসার চালাতে হিমশিম খাচ্ছে। ঠিকমত ৩ বেলার খাদ্য, ঔষধ, সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে তারা বিল থেকে শামুক কুড়িয়ে (সংগ্রহ করে) বিক্রি করছে। প্রতি কেজি শামুক ৬ টাকা দরে বাজারে বিক্রি করে সংসার চালাচ্ছে। তাদের দাবী সরকারী জলাশয় গুলি যদি উন্মুক্ত করে দেয় তাহলে বাগদী সম্প্রদায়ের লোক জনের অভাব অনটন দুর হবে।
যশোরের শার্শার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পলাশ বালা বলেন, শামুক আহরণের সাথে যাঁরা জড়িত তাদেরকে আসলেই যদি নিষেধ করা হয় তাহলে তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। আমরা চেষ্টা করবো যাঁরা শামুক ধরে জীবন নির্বাহ করে থাকে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অন্য কোনো পেশায় শিপ্ট করা যদি যায় তাহলে আমরা শামুককে সংরক্ষণ করতে পারবো।
সরকারী ভর্তুকীর মাধ্যমে সহায়তা প্রদান করে শামুক ধরা থেকে নিবৃত্ত রাখতে পারলে শামুকের প্রাপ্যতা বৃদ্ধি ও সংরক্ষণ করা যাবে এমনটাই প্রত্যাশা করেন এলাকাবাসী।
প্রিন্ট করুন






Discussion about this post