কুষ্টিয়া : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা আরিফুজ্জামান।
সোমবার (২২ডিসেম্বর) সকালে মিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা রিটার্নিং অফিসার ও ইউএনও নাজমুল ইসলাম এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাওলানা আরিফুজ্জামান।
এ সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওলানা আরিফুজ্জামান বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘’-এর প্রতিষ্ঠাতা সভাপতি।
মনোনয়নপত্র সংগ্রহের সময় খেলাফত মজলিস এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজের স্বপ্ন, পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরে সাংবাদিকদের “রিকশা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা আরিফুজ্জামান আরিফ বলেন—“এই এলাকার মানুষই আমার শক্তি। আমি রাজনীতি করি সেবা, দায়িত্ব ও আমানতদারিত্বের ভিত্তিতে। জনগণের অধিকার রক্ষা, এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি—এগুলোই আমার প্রধান অঙ্গীকার।
প্রিন্ট করুন






Discussion about this post