মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ, যৌন উত্তেজক ট্যাবলেট ও পটকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার গভীর রাত দেড়টার দিকে কাজিপুর বর্ডারপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডারপাড়া নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ, ৭০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং ১ হাজার ১৪০ পিস চকলেট বাজি (পটকা) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানানো হয়েছে।
প্রিন্ট করুন








Discussion about this post