কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল (২৪ ডিসেম্বর) বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল আলম টুকু।
কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবুল শেখ, দেশ রুপান্তর পত্রিকা ও বাংলা ভিশন টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি এমএ রকিব, ফিন্যান্সসিয়াল এক্সপ্রেস পত্রিকার প্রতিনিধি মীর আল আরেফিন বাবু, আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি এনামুল হক,স্থানীয় দৈনিক হাওয়া পত্রিকার নির্বাহী সম্পাদক শেহাব উদ্দিন,দেশের পত্র পত্রিকার জেলা প্রতিনিধি আজিম পারভেজ, বাংলাভুমির প্রতিনিধি মো. সাইফুল ইসলাম,সাংবাদিক মারুফ নাজমুল প্রমূখ।
বক্তারা বলেন, সংবাদপত্র জগতে দৈনিক ইত্তেফাকের ৭৩ বছরে পদার্পন ইতিহাসে এক উজ্জল দৃষ্টান্ত। দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাক পত্রিকা মহান মুক্তিযুদ্ধের মুখপত্র ও গন-মানুষের পত্রিকা। দেশ ও জনগনের ন্যায়-সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় ইত্তেফাক সব সময় অবিচল। শুধুমাত্র ধেনিক ইত্তেফাককে শুধু একটি পত্রিকা হিসাবে বিবেচনা করলে চলবে না, এটি একটি ইন্সটিটিউটও বটে। সত্য সংবাদ প্রকাশে কখনো আপোষ কিংবা ভয়-ভীতির কোন তোয়াক্কা কখনও করেনি ইত্তেফাক। দেশ-বিদেশের অগনিত পাঠকের আস্থা ও ভালবাসা অর্জনের মাধ্যমে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে পত্রিকাটি আজও গৌরবের সাথে টিকে আছে । নির্ভিক সাংবাদিক প্রয়াত তফাজ্জল হোসেন মানিক মিয়ার সাহসী ভুমিকা ও অবদান বিশেষভাবে উল্লেখ করেন বক্তরা। এতে প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
প্রিন্ট করুন







Discussion about this post