Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় এসএমই ফাউন্ডেশনের কর্মশালা সম্পন্ন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 1 January, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় এসএমই ফাউন্ডেশনের কর্মশালা সম্পন্ন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া : কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত “ব্যাঙ্কেবল প্রজেক্ট প্রপোজাল তৈরি” বিষয়ক দুই দিনের কর্মশালা সম্পন্ন হয়েছে।

বুধবার বিকেলে কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মজিবর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো: আব্বাস আলী।

তিনি বলেন, “এই প্রশিক্ষণ আপনাদের কাজে লাগবে। তবে প্রশিক্ষণ নিয়ে বসে থাকলে চলবে না। থেমে থাকা যাবে না। চর্চার কোনো বিকল্প নেই। চলমান রাখলে একটা সময় বেশ ভালো কিছু হবে।” তিনি বলেন, উদ্যোক্তা হয়ে উঠতে হলে তিনটি জিনিস জরুরি—কমিটমেন্ট, সততা ও লেগে থাকা। এই তিনটি মানসিকতা থাকলে যেকোনো ব্যক্তি সফল উদ্যোক্তা হতে পারবেন।

তিনি আরও বলেন, দেশের প্রায় ১ কোটি ১৮ লাখ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ৯৯%-এর বেশি কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই)। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫% সিএমএসএমই খাতে। এই খাতে প্রায় ৩ কোটিরও বেশি জনবল কর্মরত আছে। অধিক জনসংখ্যা এবং সীমিত সম্পদের দেশ হিসেবে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় কুষ্টিয়ার নারী উদ্যোক্তা হাসিনা আনসারী-কে প্রশংসা করে তিনি বলেন, তার মতো অনেকেই উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়ে নিজেদের কর্মজীবনে পরিবর্তন আনছেন।
অনুপ্রেরণার এই পথ ধরে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এসময় কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি কাজী রফিকুর রহমান ও ফেয়ার’র নির্বাহী প্রধান দেওয়ান আখতারুজ্জামান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কর্মশালাটি জেলার উদ্যোক্তাদের মাঝে পেশাদারিত্ব, পরিকল্পনা এবং ব্যবসায়িক ধারণাকে কার্যকরভাবে উপস্থাপনের কৌশল শেখাতে ভূমিকা রেখেছে।

দুই দিনের এই কর্মশালার দুই দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ, ব্যাংকিং বিশেষজ্ঞ ও এসএমই ফাউন্ডেশনের অভিজ্ঞ পরামর্শক তারেক আহমেদ সালাহউদ্দিন খান।

অংশগ্রহণকারীদের ব্যাঙ্কের জন্য উপযোগী প্রকল্প প্রস্তাব প্রজেক্ট প্রপোজাল তৈরি, বাজেট নির্ধারণ, মার্কেট অ্যানালাইসিস, আর্থিক পূর্বাভাস ইত্যাদি বিষয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, তারা এখন নিজের ব্যবসার জন্য একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট প্রপোজাল তৈরি করতে সক্ষম হবেন এবং ব্যাংক ঋণের জন্য আত্মবিশ্বাসের সঙ্গে আবেদন করতে পারবেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটায় বাড়ছে পর্যটকের ভিড়

Next Post

খালেদা জিয়ার মৃত্যুতে কুষ্টিয়া সিটি কলেজে দোয়া মাহফিল

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
খালেদা জিয়ার মৃত্যুতে কুষ্টিয়া সিটি কলেজে দোয়া মাহফিল

খালেদা জিয়ার মৃত্যুতে কুষ্টিয়া সিটি কলেজে দোয়া মাহফিল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist