জাহিদ হাসান: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৩রা জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা, পৌর ও কলেজ শাখার ৮০/৯০ দশকের ছাত্রদল নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত উপজেলা শিল্পকলা একাডেমিতের হলরুমে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তার ত্যাগ, সংগ্রাম ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক টিটু সাবেক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম বাবু, সাবেক সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর, সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজান আলী, মিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের বর্তমান সদস্য সচিব ওয়াশিম আকরাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাইজিদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ভেড়ামারা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি নাহারুল ইসলাম বকুল, সাবেক সভাপতি আব্দুল হাই হাদী, সাবেক সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ভেড়ামারা কালেজ শাখার সাবেক ছাত্র নেতা এস.এস আল হোসাইন সোহাগ, ভেড়ামারা কলেজ শাখার সদস্য সচিব আকাশ আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান শেখ প্রমূখ।
প্রিন্ট করুন








Discussion about this post