ভেনিজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী হামলা, প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট কুষ্টিয়ার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪ টায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মজমপুর গেটে সমবেত হয়ে বিক্ষোভ মিছিলসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে বড়বাজার রেলগেটে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে বক্তাগণ মানবাধিকার লঙ্ঘনকারী সাম্রাজ্যবাদী আমেরিকার আগ্রাসন বন্ধ ও পৃথিবী জুড়ে এই আগ্রাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের অন্যতম নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির( সিপিবি) সাধারন সম্পাদক কমরেড ম. হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক কমরেড শফিউর রহমান শফি, সিপিবি জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও ভেড়ামারা- মিরপুর -২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক নূর উদ্দীন আহমেদ, বাসদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য ও কুষ্টিয়া সদর- ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মীর নাজমুল ইসলাম, জাতীয় গণফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার সদস্য কমরেড মকসুদ আহমেদ মণি। সভা পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক লাবনী সুলতানা। এছাড়াও জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন










Discussion about this post