কুষ্টিয়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা মিনিটে কুষ্টিয়া মডেল থানার আয়োজনে কুষ্টিয়া রাইফেল ক্লাবে অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, কুষ্টিয়া জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে নির্বাচনকালীন নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সভায় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, অবৈধ অস্ত্র ও চোরাকারবারীদের বিরুদ্ধে জেলা পুলিশের নিয়মিত ও কঠোর অভিযান চলমান রয়েছে এবং এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সবার কাছে গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ হয়— সে লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সকল রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব প্রণব কুমার সরকার, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কবির হোসেন মাতুব্বর এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাসুদ রানা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রিন্ট করুন








Discussion about this post