মেহেরপুর প্রতিনিধি:
তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলায় দিনব্যাপী পিঠা উৎসব ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উৎসবের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উৎসবে ১৮টি স্টলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। শিক্ষার্থী ও স্থানীয় উদ্যোক্তারা নিজ হাতে তৈরি দেশি পিঠা নিয়ে অংশগ্রহণ করেন। প্রদর্শিত পিঠার মধ্যে ছিল—
ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, নারকেল পুলি, গোকুল পিঠা, ফুলঝুরি পিঠা, খেজুর গুড়ের পিঠা, মালপোয়া, তিলের পিঠা, পুলি পিঠা, পাকান পিঠা ও খোলা পিঠাসহ নানা রকম ঐতিহ্যবাহী পিঠা।
এছাড়াও তারুণ্যের অংশগ্রহণে উৎসবকে প্রাণবন্ত করতে উপজেলা পর্যায়ে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের দলগুলো প্রতিযোগিতায় অংশ নেয়। খেলা দেখতে উৎসব প্রাঙ্গণে ভিড় জমায় দর্শনার্থীরা।
আয়োজকরা জানান, তরুণদের মাঝে দেশীয় সংস্কৃতি ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী এ উৎসব পরিণত হয় আনন্দমুখর মিলনমেলায়।
প্রিন্ট করুন









Discussion about this post