ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় মানবিক অগ্রযাত্রা সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় এক হাজার অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মানবিক অগ্রযাত্রা সংগঠনের সভাপতি ও ২নং মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির মুক্তির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সিনিয়র সহ-সভাপতি খালিলুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি মো. রাকিবুল হাসান খান দিপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রিন্ট করুন









Discussion about this post