বেগম খালেদা জিয়া শুধু দলের নয় জনগণের নেত্রী ছিলেন। তিনি তাঁর কর্মদক্ষতা ও প্রজ্ঞা দিয়ে দেশকে এগিয়ে নিয়েছেন এবং সবসময় জনগণের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রকে সমুন্নত রেখেছেন।
১১ জানুয়ারি বিকেলে খোকসার গোপগ্রাম ইউনিয়নের সন্তোষপুর ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত এক শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া ৪ আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এ কথা বলেন।
বিএনপি নেতা শফি মোল্লা সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খোকসা থানা বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ । সৈয়দ মেহেদী আহমেদ রুমী , বাংলাদেশের ক্রান্তিকালে গণতন্ত্র রক্ষায় তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, দেশপ্রেম, নারীদের বিনাবেতনে শিক্ষা চালু ও উপবৃত্তি প্রদান এবং দেশনেত্রী হিসেবে সার্বজনীন হয়ে উঠার বিষয়ে স্মৃতিচারণ করেন।
প্রিন্ট করুন










Discussion about this post